দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলাকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান।
তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে যারা অবস্থান নেবেন, বিএনপিতে তাদেরই জায়গা হবে। কসবা-আখাউড়ায় মাদক ও চোরাচালানের কোনো স্থান নেই।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কসবা উপজেলা সদরের কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুশফিকুর রহমান বলেন, ‘আমরা মাদকমুক্ত কসবা-আখাউড়া চাই। যারা মাদকের বিরুদ্ধে লড়াই করবে, তারাই বিএনপিতে থাকবে।’
তিনি অভিযোগ করে বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ কেউ মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তাদের বিএনপির লোক বলা যাবে না। তারা নিজেদের ব্যবসা-বাণিজ্য নিয়েই ব্যস্ত।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কসবা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস, উপজেলা বিএনপির সহসভাপতি ইকলিল আজমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যে আই